ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১২:৫৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১২:৫৪:০৫ অপরাহ্ন
‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই
ব্যাংক কর্মকর্তাদের কিছুতেই জীতু মুন্ডা বোঝাতে পারছিলেন না যে তার বড় বোন কালরা মুণ্ডা মৃত্যু হয়েছে। অগত্যা মৃত বোনের হিসাব থেকে টাকা তুলতে কবর থেকে বোনের কঙ্কাল তুলে ব্যাংকে হাজির হন জীতু।গতকাল বুধবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার কেওনঝড় জেলায় ঘটেছে এ ঘটনা। ওড়িশা গ্রামীন ব্যাংকের কেওনঝড় জেলার মালিপোসি শাখায় নিজের ব্যক্তিগত একটি হিসাব (অ্যাকাউন্ট) অর্থ সঞ্চয় করতেন কালরা মুণ্ডা। গত ২৬ জানুয়ারি ৫৬ বছর বয়সে মারা যানা কালরা। ভারতের মুণ্ডা উপজাতির প্রথা অনুযায়ী তাকে সমাহিত করা হয়।

মৃত্যুর সময় অ্যাকাউন্টে কালরার সঞ্চিত অর্থের পরিমাণ পৌঁছেছিল ১৯ হাজার ৩০০ রুপিতে। কালরার মৃত্যুর পর তার ভাই জীতু মুণ্ডা (৫০) বেশ কয়েকবার সেই অর্থ তুলতে ব্যাংকে গিয়েছেন; কিন্তু ব্যাংক কর্মকর্তারা প্রতিবারই তাকে অ্যাকাউন্টের মালিক অর্থাৎ কালরা মুণ্ডাকে নিয়ে আসতে বলেছেন বলায় গতকাল কবর থেকে বোনের কঙ্কাল তুলে ব্যাংক কার্যালয়ে নিয়ে যান জীতু।

এ ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাংকে হৈ চৈ পড়ে যায়; পুলিশ আসে, আসেন সাংবাদিকরাও। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জীতু মুণ্ডা বলেন, “বোনের মৃত্যুর পর আমি বহুবার ব্যাংকে এসেছি সঞ্চিত অর্থ তোলার জন্য; কিন্তু ব্যাংকের লোকজন প্রতিবারই বলেছে— আমি যেন অ্যাকাউন্টের মালিককে নিয়ে আসি। আমি তাদের বার বার বলেছি যে আমার বোন মারা গেছে, কিন্তু তারা কোনো কথাই শুনতে চাননি এবং প্রতিবার একই কথা বলেছেন। এ কারণে রাগে-দুঃখে আমি বোনের কবর খুঁড়ে তার কঙ্কাল নিয়ে ব্যাংকে এসেছি।”


কেওনঝড়ের মালিপোসি এলাকাটি পাটানা থানার অন্তর্গত। পাটানা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক কিরণ প্রসান সাহু সাংবাদিকদের বলেন, “জীতু একজন নিরক্ষর আদিবাসী মানুষ। আইনগত বৈধ উত্তরাধিকার বা নমিনি ব্যাপারটি তিনি জানেন না এবং ব্যাংক কর্মকর্তারা তাকে মৃত বোনোর হিসাব থেকে অর্থ তোলার পদ্ধতি বোঝাতে ব্যর্থ হয়েছেন।”

ওড়িশা গ্রামীণ ব্যাংকের স্পনসর প্রতিষ্ঠান ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক (আইওবি) থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “জীতু মুণ্ডা নামের এক ব্যক্তি ওড়িশা গ্রামীন ব্যাংকের গ্রাহক কালারা মুণ্ডার অ্যাকাউন্ট থেকে অর্থ তুলতে এসেছিলেন। তাকে জানানো হয় যে অন্যের অ্যাকাউন্ট থেকে এভাবে অর্থ তোলা যায় না। তখন তিনি বলেন, কালারা মুণ্ডা তার বোন এবং তিনি মারা গেছেন।”

“ব্যাংকের কর্মকর্তারা জীতুকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছেন যে যেহেতু তিনি তৃতীয় পক্ষ, তাই নিয়ম অনুযায়ী অর্থ পেতে হলে কালারা মুণ্ডার মৃত্যুর সনদ এবং প্রয়োজনীয় নথিপত্র তাকে জমা দিতে হবে; কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যান এবং পরে একটি কঙ্কাল ব্যাংক অফিসে নিয়ে এসে দাবি করেন যে এটা তার বোনের কঙ্কাল। পুরো ব্যাপারটি অত্যন্ত পীড়াদায়ক।”


এদিকে এ ঘটনা প্রকাশের পর দরিদ্র জীতু মুণ্ডাকে গতকালই জেলার রেডক্রস তহবিল থেকে ৩০ হাজার রুপি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া কেওঝড় জেলার কালেক্টরেট (প্রশাসক) এক বিবৃতিতে বলেছেন, কালারা মুণ্ডার হিসাবের ১৯ হাজার ৩০০ রুপিও যত শিগগির সম্ভব তাকে হস্তান্তর করা হবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প