ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৪:৩৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৪:৩৯:১৩ অপরাহ্ন
বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা
বই ও খাবারের পর এবার বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা পেতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে সরকার এই কর্মসূচি প্রতিটি উপজেলার ২টি প্রাথমিক বিদ্যালয়ের শুধু ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করতে যাচ্ছে।

দেশব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে সরকারের সিদ্ধান্ত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


তিনি জানান, সব ছেলেদের পোষাক একই রকম হবে। সব মেয়েদের পোষাকও হবে একই ধরনের।শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, বৈঠকে বিজিএমইএ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ শিক্ষার্থীদের জন্য এসব উপকরণ দেয়ার আশ্বাস পাওয়া গেছে। অন্যান্য ব্যবসায়ীরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।পাইলট এই কর্মসূচি শুরু হবে জুলাই থেকে। পরবর্তীতে এই কর্মসূচি মাধ্যমিক ও মাদরাসা পর্যায়েও বাস্তবায়ন করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ