ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি, দিনভর আকাশ মেঘলা থাকতে পারে

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:১৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:১৯:৫৫ অপরাহ্ন
ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি, দিনভর আকাশ মেঘলা থাকতে পারে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর ৫টায় শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টি টানা দুই ঘণ্টা ঝরেছে সকাল ৭টা পর্যন্ত। এতে রাজধানীর অনেক সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়। যা নগরবাসীর জন্য সৃষ্টি করেছে দুর্ভোগ।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। শুক্রবার দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।এদিকে, ভোর থেকে ভারী বৃষ্টির কারণে রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, মিরপুর, মগবাজার, মৌচাক, মালিবাগসহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটুপানি জমতে দেখা গেছে।



সকাল সাড়ে ৬টায় মৌচাক মোড়ে কথা হয় একজন কর্মজীবীর সঙ্গে। তিনি মগবাজার থেকে হাঁটুপানি মাড়িয়ে এসেছেন। যাবেন বাড্ডায় কর্মস্থলে। কথা হলে তিনি বলেন, বাসা থেকে বের হয়েই গলির সড়কে দেখি পানি জমেছে। মূল সড়কে উঠার পর দেখি চারপাশে পানি থৈ থৈ করছে। সময় মতো অফিসে যেতে হবে। তাই কিছু না ভেবে পানি মাড়িয়েই এগোচ্ছি। তবে পানিতে যে পরিমাণ ময়লা তা খুবই অস্বাস্থ্যকর। 

সড়কে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়া অন্য একজন বলেন, বাসার গেট পর্যন্ত পানি উঠে গেছে। মে দিবসের ছুটির কারণে সড়কে বাস কম। অনেকক্ষণ অপেক্ষা করে রিকশা পেয়েছি। তবে ভাড়া বেশি। দিতে হয়েছে। 



শুক্রবারের পাশাপাশি মে দিবসের ছুটির কারণে সকাল থেকে ঢাকার সড়কে যানবাহনের সংখ্যা ছিল বেশ কম। বিশেষত, বিভিন্ন সড়কে যাত্রীবাহী লোকাল বাসের চলাচল ছিল হাতেগোনা। ফলে ছুটির দিনেও কর্মজীবী অনেককে বিভিন্ন স্টপেজে কাকভেজা হয়ে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। অনেকে বাস না পেয়ে বিকল্প যানবাহন খোঁজেন।   দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলার নদীসমূহে অব্যাহতভাবে পানি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় আজ আরও বৃষ্টি হতে পারে।  



আবহাওয়াবিদরা বলছেন, এ মুহূর্তে বৃষ্টিপাত স্বাভাবিক। আজ ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত