ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:৪০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:৪০:৪৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত
চাঁপাইনবাবগঞ্জে কর্মরত দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।


আহত সাংবাদিকরা জানান, রাত ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা পান করছিলেন তারা। এ সময় স্থানীয়দের গালাগাল করছিল ওই এলাকার রাব্বি ও তার সঙ্গে থাকা কয়েকজন যুবক। এতে বাধা দিলে তারা তারেক আজিজের ওপর হামলা চালায়। একপর্যায়ে এগিয়ে গেলে তারেক রহমানকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়।



আহত মাই টিভির সাংবাদিক তারেক আজিজ বলেন, অফিস থেকে নেমে একটি চায়ের দোকানে বসেছিলাম। এ সময় জেলা শহরের নিমতলা এলাকার রাব্বি ও তার সঙ্গে থাকা কয়েকজন সন্ত্রাসী স্থানীয়দের গালাগাল করছিল। এতে বাধা দিলে তারা আমাদেরকে পিটিয়ে আহত করে।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ইতোমধ্যে তদন্তের কাজ শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

আবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র