ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

সমাবেশ মঞ্চে তারেক রহমান, স্লোগানে উত্তাল নয়াপল্টন

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৫:০৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৫:০৭:৩২ অপরাহ্ন
সমাবেশ মঞ্চে তারেক রহমান, স্লোগানে উত্তাল নয়াপল্টন
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (১ মে) বিকেল সোয়া ৪টার দিকে তারেক রহমান নয়াপল্টনের সমাবেশ মঞ্চে উপস্থিত হন।
এসময় নেতাকর্মীরা পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।এর আগে, বেলা আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।তারেক রহমান যখন মঞ্চে উঠেন তখন নয়াপল্টনের আশপাশের সব সড়কে নেতাকর্মীদের ঢল দেখা গেছে। তখনও নেতাকর্মীদের মিছিল সমাবেশে যোগ দিতে আসতে দেখা যায়।



জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমাবেশস্থলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সেখানে লাল কার্পেট বিছানো হয়েছে এবং স্থাপন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি।আয়োজকরা জানিয়েছেন, ফকিরাপুল, পল্টন ও কাকরাইল এলাকায় দেড় শতাধিক মাইক বসানো হয়েছে, যাতে সমাবেশের বক্তব্য চারপাশে পৌঁছে যায়।



দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর দেশে ফেরার পর এই প্রথম বড় শ্রমিক সমাবেশে যোগ দিচ্ছেন তারেক রহমান। তাই সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে রয়েছে বাড়তি উৎসাহ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস