শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করতে প্রস্তুত সরকার: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৬:০৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৬:০৬:২৪ অপরাহ্ন


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ইউনেস্কো ৬ শতাংশ সুপারিশ করলেও শিক্ষাখাতের উন্নয়নে ৫ শতাংশ জিডিপি ব্যয় করতে প্রস্তুত সরকার। কিন্তু বিগত সরকার কখনো তা ১ দশমিক ৭ শতাংশ অতিক্রম করেনি।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ইউনিসেফের গবেষণা ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এদিকে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে সমাজ ও রাষ্ট্রে শিক্ষকতা পেশার মর্যাদা বৃদ্ধির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন।

শিক্ষক ও নীতিনির্ধারকেরা মূল ভূমিকা পালন করছে। নীতি নির্ধারকরা তাদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত থাকলেও মন্ত্রণালয় ও শিক্ষকদের আগ্রহের ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, কিছু মানুষ এই খাতে কাজ করছে দিনের পর দিন, কিন্তু উন্নয়ন নেই। মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলেও তা কার্যকর না। তাই শিক্ষা সংশ্লিষ্ট কর্তাদের আরও বেশি তৎপর হওয়ার তাগিদ দেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন বলেন, শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থার মধ্যে থাকা বৈষম্য দূর করতে হবে। তৃতীয় ভাষা বাস্তবায়নের আগে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা নিশ্চিত জরুরি। ইংরেজি, গণিত ও আইসিটির শিক্ষকদের দক্ষতা অর্জনে বিশেষ নজর দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
 
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com