পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, আর মুখ্যমন্ত্রী নন মমতা

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৯:৪৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৯:৪৫:১১ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতের পরেই বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সন্ধ্যায় রাজভবন থেকে এ সম্পর্কিত একটি চিঠি প্রকাশ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক লাইনের ওই চিঠিতে বলা হয়, ‘ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার (খ) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।’

প্রশাসনিক সূত্রের বক্তব্য, বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ হলো সরকার আর নেই। ইস্তফা না-দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা এখন ‘প্রাক্তন’। তবে ‘মুখ্যমন্ত্রী’ মমতাকে বরখাস্ত করেননি রাজ্যপাল। আবার তাকে নতুন সরকারের শপথ পর্যন্ত ‘তদারকি মুখ্যমন্ত্রী’ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেননি।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তা হলে এখন রাজ্যের ভার কার হাতে? অর্থাৎ, শনিবার শপথের আগে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার রাজ্যের শাসনভার কার হাতে থাকছে?
 
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com