নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১০:০২:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১০:০২:৩৩ পূর্বাহ্ন
প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১০ মে) ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে তার বাণীতে বলেন, ‘প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারির আর্দশে উজ্জীবিত হয়ে মানুষের কাছে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে; ভুক্তভোগীকে তার প্রাপ্য আইনি সেবা পেতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।’


মন্ত্রী বলেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে; কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।এদিকে পুলিশ মহাপরিদর্শক তার দেওয়া বাণীতে বলেন, ‘পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে আমরা পুলিশের কার্যক্রমকে আরো জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করতে অঙ্গীকারবদ্ধ। এবারের পুলিশ সপ্তাহের স্লোগান নির্ধারণ করা হয়েছে, আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা জনগণের পুলিশ হিসেবে তাদের পাশে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে চাই।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com