হজযাত্রীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০২:৫৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৪:১৮:৩৭ অপরাহ্ন

রাজধানীতে হজযাত্রীদের জন্য দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (১০ মে) গুলশানের সিক্স সিজন হোটেলে ফ্লাই হজ এভিয়েশন এ সেমিনারের আয়োজন করে।  

হজে গিয়ে হাজিরা কী কী করবেন বা কীভাবে করবেন সেসব বিষয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তারা। এছাড়া যারা এবার হজ করতে যাচ্ছেন তাদের উদ্দেশে হজ ও ইসলামের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্লাই হজ এভিয়েশনের পরিচালক কাজী ফাহিম আব্দুল্লাহ।

সেমিনারে বক্তব্য রাখেন- গুলশান বাজার মসজিদের খতিব মুফতি আনওয়ারুল হক, শেখ নাসির বিল্লাহ মাক্কী।

এছাড়াও ডিবিসি টেলিভিশনের পরিচালক আজিজ চৌধুরী, ইসলামিক কমপ্লেক্সের মূতওয়ালী সালাউদ্দিন চৌধুরী ও তার সহধর্মিণী মাকসুদা চৌধুরী উপস্থিত ছিলেন।

 
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com