চিফ হুইপের সঙ্গে বিডিজেএ নেতৃবৃন্দের সাক্ষাৎ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৭:১২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৭:১২:৩৩ অপরাহ্ন
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১১ মে) সংসদ ভবনের এমপি হোস্টেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিডিজেএ নেতৃবৃন্দ চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বরিশাল বিভাগের সার্বিক উন্নয়ন, পেশাদার সাংবাদিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, “জাতির কল্যাণে এবং দেশের অগ্রযাত্রায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উন্নয়নের চিত্র দেশব্যাপী তুলে ধরতে বিডিজেএ-এর সদস্যরা কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।”

তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিডিজেএ সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), সিনিয়র সহ-সভাপতি এম. এম. বাদশাহ (বাংলা টিভি), সাধারণ সম্পাদক সানবির রুপল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন (ঢাকা মেইল), অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম (বৈশাখী টেলিভিশন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ বাচ্চু (দৈনিক এদিন)।

এ ছাড়া সংগঠনের উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন-এর চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল, বাংলাভিশনের হেড অব ডিজিটাল বদরুল আলম নাবিল, বিডিজেএ-এর সাবেক কার্যনির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ মুহিব এবং সদস্য তৌফিক মাহমুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে বিডিজেএ সভাপতি মাহবুব সৈকত সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং চিফ হুইপকে আন্তরিক ধন্যবাদ জানান।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com