জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৮:১৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৮:১৪:৩৯ অপরাহ্ন
চোটের ধাক্কায় সিলেটে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুকের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি ওপেনার জাকির হোসেনকে।

প্রথম টেস্ট চলাকালে ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পান সাদমান। ব্যাট হাতেও সেই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। দুই ইনিংসে করেন যথাক্রমে ১৩ ও ১০ রান।

সাদমানের ইনজুরিতে দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট দলে সুযোগ পেলেন জাকির হাসান। সবশেষ ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন এই ওপেনার।

সিলেট টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।
 
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com