২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা চলছে। টুর্নামেন্ট শুরুর ২৭ দিন আগে মজার একটি তথ্য প্রকাশ করেছে ফেডারেশন অব ফুটবল ফেডারেশন (ফিফা)। এ পর্যন্ত ফুটবল ইতিহাসে ২৭ জোড়া বাবা ও ছেলে বিশ্বকাপের মূল পর্বে খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেছেন।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাবা-ছেলে হিসেবে রেকর্ড গড়েছিলেন মেক্সিকোর লুইস পেরেজ ও মারিও পেরেজ। লুইস খেলেছিলেন ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে, আর তার ছেলে মারিও মাঠে নেমেছিলেন ১৯৫০-এর আসরে।
আরেকটি মজার ঘটনা হলো মার্তি ও হোসে পান্তোলরাকে নিয়ে। বাবা মার্তি ১৯৩৪ বিশ্বকাপে খেলেছিলেন স্পেনের হয়ে, কিন্তু ছেলে হোসে ১৯৭০ সালে প্রতিনিধিত্ব করেন মেক্সিকোর হয়ে।
ফ্রান্সের কিংবদন্তি ডিফেন্ডার লিলিয়ান থুরাম এবং তার ছেলে মার্কাস থুরাম- উভয়েই বিশ্বকাপে সফল। বাবা লিলিয়ান ১৯৯৮ সালে জিতেছিলেন শিরোপা। আর ছেলে মার্কাস ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছে ফাইনাল। যদিও আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স।