সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি নিয়ে সব ষড়যন্ত্র রুখতে এবং ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংস্কৃতিপ্রেমীরা।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সংগীত, আবৃত্তি ও নৃত্য শিক্ষার্থীসহ শহরের বিশিষ্টজনেরা এতে অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুন নূর, জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলাম, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক নাসির মিয়া ও অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিকসহ সংস্কৃতি অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা।
বক্তারা বলেন, একটি ‘ভূমিখেকো চক্র’ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের পাঁয়তারা করছে। কোনোভাবেই ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস-ঐতিহ্যের সাথে জড়িত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি কাউকে দখলের সুযোগ দেওয়া হবে না। যেকোনো মূল্যে ভূমি খেকোদের রুখে দেওয়া হবে।