ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৬:৫৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৬:৫৯:৪৭ অপরাহ্ন
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। 
বুধবার (১০ জুন) বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরের বাংলাদেশ আই হসপিটালের পাশের একটি ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন। তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্র্যাভেল এজেন্সির অফিস রয়েছে।

তবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে ডিউটি অফিসার কিছু জানাতে পারেননি।  
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com