বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয়

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১২:১৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১২:১৮:৫৬ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। তবে জয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে ম্যাচের তিনটি লাল কার্ড, যা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ।

ম্যাচের নবম মিনিটেই বিশ্বকাপের প্রথম গোলটি করেন হুলিয়ান কিনোনেস। দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায় মেক্সিকো। এরপর ৬৭ মিনিটে রাউল হিমেনেজের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ৪৯ মিনিটে স্পেপেলো সিথোলে এবং ৮৪ মিনিটে থেম্বা জোয়ানে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।

নাটকীয়তার শেষটা আসে যোগ করা সময়ে। দক্ষিণ আফ্রিকার একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় মেক্সিকোর অধিনায়ক সিজার মন্তেসও সরাসরি লাল কার্ড দেখেন।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে মেক্সিকো। তবে ম্যাচটি মনে রাখা হবে উদ্বোধনী লড়াইয়ে রেকর্ড তিন লাল কার্ডের জন্য।

 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com