মেট্রোরেলে হাফ ভাড়া দিতে পারবেন কারা

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত। তিনি বলেন, এ সুবিধা চালুর মাধ্যমে তাদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করা হবে।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র ‘সিএসএফ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে বাজেট ও নীতিনির্ধারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচল আরও সহজ করতে মেট্রোরেলে ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রোরেল ও ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়। সেই সুবিধা গত ২৫ জুন থেকে কার্যকর হয়েছে।
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com