রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৫:৪০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৫:৪০:০৫ অপরাহ্ন
পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না।

শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সা‌সেক প্রক‌ল্পের আওতায় ঢাকা-‌সি‌লেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রুপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকার বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এজন্য রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা নারায়ণগঞ্জের ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া উল্লেখিত সময়ে এর আশপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ বন্ধ অথবা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com