সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের শেষভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আবেদীন মালিক, রবিন ভাজ, মামুন লস্কর সরকার, মো. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম ও মো. ইসমাইল।
র্যাব জানায়, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দা কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখা, মানবাধিকার সুরক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।