চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টানা কয়েক দিনের ভারি বর্ষণ, সমুদ্রের জোয়ার ও পাহাড়ি ঢলের পানিতে ভেসে নিখোঁজ হওয়া তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১০ জুলাই) পৃথক ঘটনায় উপজেলার সরল ও বাহারচড়া ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সরল ইউনিয়নের পশ্চিম জালিয়াঘাটা এলাকার আব্দুল করিমের মেয়ে তাহিন নুর (১২), বাহারচড়া ইউনিয়নের আশিক (৮) এবং মো. মিরাজ (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বর্ষণে বাঁশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ সময় পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের তীব্র স্রোতে তিন শিশু পানিতে ভেসে নিখোঁজ হয়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া তিন শিশুর মরদেহ স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।