বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
জানা যায়, বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল হতে যাচ্ছে আজ সন্ধ্যার পর। সম্ভাব্য এই রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এর বাইরেও মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আসছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে।
আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই মন্ত্রিসভার নতুন চারজন সদস্যের শপথ হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা মঈন খান পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা যায়, মঈন খান ও আন্দালিভ রহমান ছাড়াও মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দুজনই বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদেরও সদস্য। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আর শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হচ্ছেন। বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন।
এছাড়াও এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আন্দালিব রহমান পার্থের বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ জানান, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। তিনি জানান, দলের চেয়ারম্যান পার্থ তাকে জানিয়েছেন, তিনি মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা জানাতে পারেননি আব্দুল মতিন।
বর্তমান মন্ত্রীসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন স্বপন। তিনি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। মন্ত্রীসভার রদবদল হলে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে স্থানান্তর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ধর্ম প্রতিমন্ত্রী হওয়া প্রসঙ্গে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, 'এ বিষয়ে আমরাও বিস্তারিত জানার চেষ্টা করছি। আজকে বিকেল ৪টা বা সাড়ে ৪টার মধ্যে জানতে পারব। আসলে, বিষয়গুলো শেষ মুহূর্তের আগ পর্যন্ত বলা যায় না।'
এ বিষয়ে সাচিং প্রু জেরী বলেন, ‘আমাকে কল করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। এটুকুই বলতে পারি।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তারা মন্ত্রিসভার সদস্য নন।