বহু রক্তপাত ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা এবং তা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াকেই বর্তমান সময়ের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ লড়াই ও বহু সন্তানের প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে অতিদ্রুত পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে এই সরকার।
বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের মানুষদের ফিনিক্স পাখির সাথে তুলনা করে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে বারবার ঘুরে দাঁড়িয়ে সামনে এগিয়ে যাওয়াই এ দেশের মানুষের বৈশিষ্ট্য। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকারি ও বিরোধী দল উভয়েরই মূল দায়িত্ব হলো সংসদকে কার্যকর রাখা এবং যেকোনো রাজনৈতিক দ্বিমত বা মতপার্থক্য আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা।
সিলেটের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশ্বস্ত করেন যে, বর্তমান মন্ত্রিসভার সদস্যরা অত্যন্ত যোগ্য এবং সিলেটের সমস্যাগুলো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অতীতের ন্যায় ভবিষ্যতে দেশকে পুনর্গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকার অর্থেই বাসযোগ্য আবাসভূমি গড়ে তোলার লড়াইয়ে অর্জিত সুযোগকে অবহেলায় না হারানোর আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল।