জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে লড়ছেন ৮ প্রার্থী

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৬:৫৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৬:৫৪:৩৬ অপরাহ্ন
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। তার জায়গায় কে আসবেন, সেই প্রশ্ন নিয়ে নিরাপত্তা পরিষদ গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তৃতীয় দফার অনানুষ্ঠানিক ভোট করেছে।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই গোপন ভোটেও কোনো প্রার্থী স্পষ্ট ব্যবধানে এগিয়ে যেতে পারেননি। এখন পর্যন্ত আটজন প্রার্থী লড়াই করছেন এই পদের জন্য।

মহাসচিব হতে হলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অন্তত নয়টি ভোট পেতে হয়। তার সঙ্গে স্থায়ী পাঁচ সদস্য-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার সম্মতিও লাগে। কিন্তু এই পাঁচ দেশের মধ্যে গভীর মতবিরোধ থাকায় এবারের নির্বাচন সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ নানা সংকটে জর্জরিত। এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্যদেশ এবার একজন নারীকে মহাসচিব হিসেবে দেখতে চায়


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com