কক্সবাজারে নির্মাণাধীন ৭ তারকা হোটেলের পরিচালক হলেন সালাউদ্দিন চৌধুরী

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:১২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:১২:০১ অপরাহ্ন
কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের ৭ তারকা হোটেল ‘ছুটি বে’-এর পরিচালক হিসেবে যোগ দিয়েছেন শিল্প উদ্যোক্তা ও ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী। গত রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীর ছুটি হাউসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে হোটেলের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ তারিক মাহমুদ, পরিচালক ফয়সাল আল আসাদুজ্জামান ও উদ্যোক্তা মাকসুদা চৌধুরী উপস্থিত ছিলেন। যোগদানের পর সালাউদ্দিন চৌধুরী বলেন, হোটেলটির মাধ্যমে অতিথিদের আন্তর্জাতিক মানের সেবা ও বিনোদন নিশ্চিতের পাশাপাশি দেশের পর্যটন শিল্পের বিকাশে কাজ করার সুযোগ হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানসম্পন্ন এ হোটেল প্রকল্পের নির্মাণকাজ ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। সালাউদ্দিন চৌধুরী বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক উদ্যোগের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com