ডিআইজিসহ ৩১ পদে রদবদল

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:৪৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:৪৬:৪৪ অপরাহ্ন
বাংলাদেশ পুলিশে বড়সড় রদবদল নিয়ে এসেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন এ আদেশের ফলে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পর্যায়ের মোট ৩১ জন কর্মকর্তা নতুন দায়িত্ব পাচ্ছেন।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে সিআইডির বিশেষ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং পুলিশ অধিদফতরের এআইজি মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ টেলিকমে, পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি ৬ এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে এসবির বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলামকে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আসমা আক্তারকে পুলিশ অধিদফতরে, পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশে এবং পুলিশ টেলিকমের শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।

খুলনা রেঞ্জের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, কেএমপির উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে র‍্যাবের উপপরিচালক মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার এবং নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ অধিদফতরের এআইজি মুঃ জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফকে এসবির বিশেষ পুলিশ সুপার, র‍্যাবের উপপরিচালক মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।

পাশাপাশি মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং পুলিশ অধিদফতেরর এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। একই সাথে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আমীন হাওলাদারকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

তৃতীয় প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি এবং ওই ট্রেনিং সেন্টারের ডিআইজি পরতোষ ঘোষকে এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি করা হয়েছে।

এ ছাড়া হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট এবং এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং ওএসডি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com