ঢাকায় ‘নেপাল-বাংলাদেশ মৈত্রী উৎসব ২০২৬’

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৮:১০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৮:১০:২৩ অপরাহ্ন
বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর লক্ষ্যে ঢাকায় আয়োজন করা হয়েছে ‘নেপাল-বাংলাদেশ মৈত্রী উৎসব ২০২৬’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশন ও নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আনন্দ পোখরেল, নেপালের সাবেক মন্ত্রী (সংস্কৃতি, পর্যটন, বিমান ও বেসামরিক মন্ত্রণালয়)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সেলিনা সুলতানা নিশিতা, এমপি; কবি আব্দুল হাই শিকদার, সম্পাদক, দৈনিক যুগান্তর; ফেরদৌস আরা, নজরুলসংগীত শিল্পী; তাসিক আহমেদ, উপদেষ্টা, এটিএন বাংলা; সৌদা সাতাই, শিক্ষাবিদ, কাঠমান্ডু, নেপাল; ড. জয়রাম ওয়ালি, নির্বাহী পরিচালক, মিনিল্যান্ড উচ্চ বিদ্যালয়, কাঠমান্ডু, নেপাল-সহ বিশিষ্ট ব্যক্তিদের।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন- মো. গোলাম ফারুক মজুন, সাধারণ সম্পাদক, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি।

সভাপতিত্ব করবেন সৈয়দ মাগুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা, সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানটি সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য দেশের বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। এ লক্ষ্যে সংবাদ সংগ্রহ ও অনুষ্ঠানটির নিউজ কাভারেজের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমে একজন রিপোর্টার ও ক্যামেরাম্যান পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com