কানাডায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১০:৩৯:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১০:৩৯:১৬ পূর্বাহ্ন
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনাদোলু নিউজ এজেন্সি।

কুইবেকের প্রাদেশিক পুলিশ সার্ভিস স্যুরেতে দ্যু কুইবেক (এসকিউ) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার কিছু পর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পায় তারা। দুর্ঘটনাটি সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকার হাইওয়ে ১০-এর কাছে র‍্যাং দেজ একোসকট এলাকায় ঘটে।

দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে হেলিকপ্টারে থাকা চারজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

কুইবেক পুলিশের মেজর ক্রাইমস ইউনিট দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করবে। পাশাপাশি কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।

দুর্ঘটনার কারণ কী এবং হেলিকপ্টারটি কীভাবে বিধ্বস্ত হলো, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com