যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ ইরান যুদ্ধে জয়ী হবে: ট্রাম্প

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১০:১৪:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১০:১৪:২৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানে মার্কিন কর্মকর্তারা আজ কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ এই যুদ্ধে জয়ী হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার বিবেচনায় আমরা জিততে যাচ্ছি, এটি যেকোনো একভাবেই বাস্তবায়িত হবে। এই যুদ্ধ বেশ দ্রুত শেষ হতে চলেছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে জয়লাভ করার পর বিশ্ববাজারে জ্বালনি তেলের দাম দ্রুত কমে যাবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com