রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
সবশেষ গ্রেফতার করা হয় আসামি মিজানুর রহমানকে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে, রবিবার (২৭ সেপ্টেম্বর) ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ ৫ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওইদিন দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেফতার করা হয়। তিনি হামলা-ভাঙচুরের ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলার এক নম্বর আসামি।
এ ছাড়া গ্রেফতার অন্যরা হলেন- শাহ আলম অনিক, ভাষানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। এর মধ্যে গ্রেফতার শাহ আলম অনিক ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি বলে জানা গেছে। রবিবার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।