গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার মাছ ব্যবসায়ী দিলু (৬০) ও গাজীপুরের ভবানীপুর এলাকার লোকমান হোসেন (৫০)।
এলাকাবাসী জানায়, ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান হোসেন। এ সময় দ্রুতগতির একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে তারা নিহত হয়েছেন।
সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।