স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

‘ওটিপি’ ছাড়া প্রবেশ করা যাবে না সচিবালয়ে

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:৩১:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:৩১:২৭ পূর্বাহ্ন
এখন থেকে ‘ওটিপি’ বা একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড ছাড়া কোনো দর্শনার্থী বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। নিরাপত্তা জোরদারে এ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের প্রবণতা সম্প্রতি বেড়েছে। এতে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে। পাশাপাশি সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে সচিবালয়ে আসা প্রত্যেক দর্শনার্থীর প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করতে হবে। যাচাই শেষে অনুমোদিত দর্শনার্থীকেই সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com