৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০২:১৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০২:১৪:১৭ অপরাহ্ন
আগামী তিন মাসের মধ্যে গুলিস্থান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জের চুনকুটিয়াতে। এ কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এছাড়া মিরপুরের উচ্ছেদ অভিযানের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা দেখতে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দকৃত জায়গা দেখতে আসেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা বুঝিয়ে দেয়া হয়।

এসময় ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাস ডিপো এ টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকলেও ডিপো নিয়ে যাওয়া হবে পূর্বাচলে। এছাড়া ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্থান ও ফুলবাড়িয়া টার্মিনাল তিন মাসের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কেরানীগঞ্জে চুনকুটিয়াতে। আলাদা করা হবে টার্মিনাল ও ডিপো।

এদিকে সম্প্রতি মিরপুরের সিটি করপোরেশনে উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

এসময় মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com