ট্রাম্পের সাথে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৪:২২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০১:১৭:২৬ অপরাহ্ন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি প্রকাশ করেন। 

গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com