জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০১:৪৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০১:৪৩:৪০ অপরাহ্ন
জাপানের ওকিনাওয়া অঞ্চলে আন্না ইয়াগি নামে জাপানি নারীকে হত্যার অভিযোগে এক মার্কিন মেরিন সদস্যকে আটক করেছে দেশটির পুলিশ।

শনিবার (০৩ অক্টোবর) দেশটির রাজধানী নাহা শহরের একটি হোটেল কক্ষে এ হত্যাকাণ্ড ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর রবিবার (৪ অক্টোবর) ওকিনাওয়া অঞ্চলের ফুতেনমা মার্কিন বিমান ঘাঁটিতে কর্মরত ওই মেরিন সেনা সদস্যকে আটক করে জাপান পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ভুক্তোভুগী আন্না ইয়াগির সাথে একজন বিদেশি নাগরিক হোটেলে প্রবেশ করেন। পরবর্তী সময়ে ওয়ালেট, ব্যাকপ্যাক ও অন্যান্য জিনিসপত্র নিয়ে সেই ব্যক্তিকে একাই বের হয়ে যেতে দেখা যায়।

এ ঘটনার পর জাপান সরকার টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে প্রতিবাদ জানিয়েছেন। মার্কিন দূতাবাসও এই ঘটনার সুষ্ঠু তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।     

পুলিশ জানায়, লাশ দেখে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। 

উল্লেখ্য, লাশ উদ্ধার করা হয় স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে। এর প্রায় ২৪ ঘণ্টারও কম সময়ে পরদিন দুপুর ১টার দিকে আটক করা হয় অভিযুক্তকে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com