দাম বাড়ল অটোগ্যাসেরও

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩৯:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩৯:১১ অপরাহ্ন
এলপিজির সাথে সাথে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য আজ রবিবার (০৪ অক্টোবর) নতুন দাম ঘোষণা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অটোগ্যাসের দাম বাড়িয়ে লিটারপ্রতি করা হয়েছে ৮৪ টাকা। যা আগে ছিল  ৭৩ টাকা ৯ পয়সা।

আজ সন্ধ্যা ৬টা থেকে থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এদিকে এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছে ২৫২ টাকা। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।

 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com