জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ফলে যেকোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
বুধবার (৭ অক্টোবর) যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
মামলায় মাহবুবউল আলম হানিফ ছাড়াও আসামি করা হয়েছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে। চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
যুক্তিতর্কে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, মাহবুবউল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন দমনে সরকারের অংশ হিসেবে নেওয়া সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছিলেন। একইসাথে অধীনস্তদের মাধ্যমে আন্দোলন দমনের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে আরো বলা হয়, হানিফ ছিলেন একজন সিভিলিয়ান লিডার।
তিনি অধীনস্তদের নির্দেশ দেওয়া এবং টেলিফোনে কথোপকথনের মাধ্যমে আন্দোলন দমনের কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন।
মামলায় জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ শুনানি শেষে বুধবার প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল মামলাটির রায় ঘোষণার জন্য রেখে দেন।