ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৩:২১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৩:২১:১৭ অপরাহ্ন
ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিএনপি সরকার যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করেছে। শিক্ষকদের মূল্যায়ন করেছে। সব থেকে বেশি জাতীয়করণ হয়েছে বিএনপি সরকারের আমলেই।

মাহদী আমিন বলেন, শিক্ষা এবং শিক্ষকদের সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষকদের যে দাবিগুলো আছে সেগুলোর জন্য যেখানে যেভাবে গুরুত্ব দেওয়ার দরকার সেভাবেই গুরুত্ব দেওয়া হবে।  প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ করবে সরকার।

এসময় সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com