চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৩:৫৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৩:৫৩:৩৭ অপরাহ্ন
শ্রমিক সংগঠনসহ নানা পক্ষের তীব্র আপত্তি উপেক্ষা করেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিতে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করেছে সরকার। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকোল এই চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।

আশপাশের দেশের তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রফতানিতে সময় বেশি লাগায় নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে।

এ বাস্তবতায় বন্দরে গতি ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময় এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্ত হয়েছিল।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের ৪০ থেকে ৪৫ শতাংশই হয় এনসিটির মাধ্যমে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com