আমরা প্রতিদিন ছুটছি। একটু বেশি জানার জন্য, একটু ভালো থাকার জন্য, আরেকটু ভালো মানুষ হওয়ার জন্য। আর এই আগ্রহের জায়গা থেকেই জীবনে কিছু না কিছু একটা যোগ হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, যা যোগ হচ্ছে, তার পুরোটাই কি আমাদের জন্য কল্যাণকর কি-না?
জ্ঞান বাড়ছে, কিন্তু তা কি উপকারী?
আজ আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কিছু শেখার সুযোগ পাচ্ছি।
কিন্তু সব জ্ঞান কি আমাদের জন্য উপকারী? যে জ্ঞান আমাদের দুনিয়ায় এগিয়ে দিচ্ছে, তা কি আমাদের আখিরাতের জন্যও কল্যাণকর?
রিজিক বাড়ছে, কিন্তু তাতে কি বরকত আছে?
আমরা সবাই ভালো রিজিক চাই। ভালো চাকরি, ব্যবসায় উন্নতি, বেশি আয়, আর্থিক স্বচ্ছলতা। কিন্তু রিজিকের পরিমাণের হিসাব করতে গিয়ে কখনো কি তার পবিত্রতার কথা ভেবেছি? যে অর্থ দিয়ে আমাদের পরিবার চলে, যে টাকা দিয়ে সন্তান লালন-পালন হচ্ছে, যে উপার্জনের জন্য রাতদিন এক করে ফেলছি, তার উৎস কি হালাল এবং পবিত্র?
আমল করছি, কিন্তু তা কি কবুল হচ্ছে?
আমরা নিয়মিত সালাত আদায় করি, কুরআন পড়ি, দুআ করি, সাদাকা করি, নেক কাজ করার চেষ্টা করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, আমাদের এই আমলগুলো আল্লাহর কাছে আদৌ কবুল হচ্ছে কি না?
উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল জীবনের এত গুরুত্বপূর্ণ তিনটি চাওয়া একসঙ্গে রয়েছে রাসূল ﷺ-এর শেখানো একটি সুন্দর দুআয়।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا
আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান না-ফি‘আ,
ওয়া রিজকান তয়্যিবা, ওয়া ‘আমালান মুতাক্বাব্বালা।
(সুনানে ইবনে মাজাহ: ৯২৫)
হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান,
পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি।