চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:৫৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:৫৪:১৫ অপরাহ্ন
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এ বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামী চার বছরের মধ্যে সকলের মধ্যে পৌঁছে দেওয়া হবে।

সোমবার (১২ অক্টোবর) দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য আজ থেকে তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ হবে।

রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, সবাইকে এই কার্ড দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এক কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com