সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে নানা আলোচনা

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০১:১৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০১:১৮:১১ অপরাহ্ন
অভিনেত্রী সাবিলা নূরের সংসার ভাঙার গুঞ্জন ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাক্টিভিস্ট মিলি সুলতানার একাধিক পোস্টে এ ঘটনায় শাকিব খান ও চিত্রগ্রাহক আবদুল মামুনকে জড়িয়ে নানা অভিযোগ তোলা হয়েছে।

২০১৯ সালে নেহাল সুন্দর তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। স্বামীকে নিয়ে ভালোই ছিলেন অভিনেত্রী। কিন্তু এখন শোনা যাচ্ছে, তাদের বিচ্ছেদ নাকি হয়েছে অনেক আগেই, যা গোপন রাখা হয়েছে। 

অ্যাক্টিভিস্ট মিলি সুলতানা কিছুদিন আগে দীর্ঘ এক পোস্টে উল্লেখ করেন, সাবিলার অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার সেট থেকেই নাকি অভিনেত্রীর সংসার ভাঙার বীজ বোনা হয়েছিল। তিনি পোস্টে উল্লেখ করেন, শাকিব খানের সাথে ঘনিষ্ঠতা বেড়ে যায় সাবিলা নূরের। শুধু তাই নয়, শাকিব খানের দিকে আঙুল তুলে তিনি আরও অভিযোগ তোলেন, দেশের নায়িকাদের কাছে শাকিব খান নাকি এক ভয়ানক ব্যধি। যার ভুক্তভোগী সাবিলার স্বামী নেহাল সুন্দর। সাবিলা নূর নাকি নেহালের নিয়ন্ত্রণে আর নেই, এমনটাও উল্লেখ করেন সেই অ্যাক্টিভিস্ট। 

মিলি সুলতানা এও দাবি করেন, সাবিলা নূর আগে মাদকাসক্ত ছিলেন। রিহ্যাবেও ছিলেন বেশ কয়েকদিন। শাকিব খানের পাল্লায় পড়ে সাবিলা নিজেকে আরও উঁচুতে ওঠাতে চেয়েছিলেন। বাসায় নাকি মদ্যপ অবস্থায়ও ফেরেন।

তিনি লেখেন, নেহাল দেখলেন, সাবিলা আর তার কবজায় নেই। এ সকল ঘটনার কারণে সাবিলার সংসার ভেঙেছে; বিচ্ছেদ ঘটেছে। বিষয়টি গোপন রেখেছেন সাবিলা নূর। 

শুধু শাকিবের দিকে আঙুল তুলেই থেমে থাকেননি তিনি, পরবর্তী এক পোস্টে রকস্টার সিনেমার ডিওপি আবদুল মামুনের সাথেও সাবিলার গোপন সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি। পরে বিষয়টি প্রকাশ্যে এলেই নাকি ভেঙে যায় সাবিলা-নেহালের ৭ বছরের সংসার।

অ্যাক্টিভিস্ট মিলি সুলতানা সবশেষে বলেন, যদিও সাবিলা শাকিবের সাথে ধামাকা রোমান্সে অংশ নিয়েছেন, এটা সত্যি। কিন্তু তার ঘর ভাঙার জন্য রকস্টারের ক্যামেরাম্যন আব্দুল মামুনই দায়ী। কথাটা আমি শতভাগ নিশ্চিত হয়েই বলছি। এবার সাবিলার সুহৃদরা কি বলবেন?

নেটিজেনদের একাংশ এটাকে বানোয়াট-মনগড়া গল্প বলছেন। আবার কেউ কেউ শাকিব খানের অতীতের বাস্তবতা টেনে এটিকে সম্ভাব্য সত্যি বলেও ভাবছেন। তবে, উল্লেখিত পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের।

এ প্রসঙ্গে সাবিলা নূরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com