বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:০৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:০৩:০০ অপরাহ্ন
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেল প্রকল্পের চুক্তি প্যাকেজ-৩-এর আওতায় কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ চলতি মাসেই শুরু হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি লাইন-১) প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান।

তিনি জানান, চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজও দ্রুত এগিয়ে চলছে। এসব স্টেশনের মধ্যে উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগরে ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু হয় ২০২৫ সালের ২০ জানুয়ারি।

প্রকল্প পরিচালক জানান, চুক্তি প্যাকেজ-৬-এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত স্টেশনে এবং প্যাকেজ-৫-এর আওতায় নর্দা স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১-এর নির্মাণকাজ ১২টি চুক্তি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

২০২৩ সালের ২ ফেব্রুয়ারি প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পের দুটি রুটের বিস্তারিত সমীক্ষা, জরিপ, প্রাথমিক নকশা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে।

 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com