নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে দুর্গাপুর থানায় মামলাটি করেন। এতে ৭ থেকে ৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তিলনজিয়া এলাকায় একদল দুর্বৃত্ত প্রকাশ্যে সাংবাদিক আলিফকে গুলি করে পালিয়ে যায়। পরে ময়নাতদন্তে তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।
শুক্রবার বিকেলে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিক আলিফের জানাজা অনুষ্ঠিত হয়।
পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
স্বজনেরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সাথে তারা এ ঘটনায় বিচার না পাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাখের আহমেদ জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি, পিবিআই, থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক দল সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।