পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি এই সমুদ্রপথে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির বাহিনী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনী জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো দেশের জাহাজ চলাচল করতে পারবে না।
এ নির্দেশ অমান্য করে কেউ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছে তারা। একই সঙ্গে মার্কিন বাহিনীর ওপর নির্ভর করে এই নৌপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলে জাহাজগুলোকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্প্রতি হরমুজ প্রণালিতে পানির নিচে থাকা মাইনের আঘাতে একটি বড় তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর সামনে আসে। এর পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় আরও অন্তত দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
পরপর এসব হামলা ও বিস্ফোরণের ঘটনায় অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। এর মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল আইআরজিসি। এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়তে পারে।