সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৬:৪৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৬:৪৭:২৮ অপরাহ্ন
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদিতে দুই বাংলাদেশি মৃত‍্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা। এ সময় প্রবাসে বাংলাদেশিরা যেই দেশেই থাকুক, তাদের সেই দেশের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে ২ বাংলাদেশির ফাঁসির আদেশ নিয়ে এখনো কিছু জানতে পারেনি বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি- সৌদি আরবের একটি নিজস্ব আইনি কাঠামো আছে। সেই আইনি কাঠামো অনুযায়ী কেউ যদি গর্হিত অন্যায় কাজ করে, তখন সেই আইন অনুযায়ী অভিযুক্তদের সাজা হয়।

তিনি বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে বার্তা এসেছে- ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ্য। ওই আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে। 

কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার এখনও কোনোকিছুই জানতে পারেনি। এ জন্য ওই দু’জনের বিস্তারিত জানতে চেয়ে চিঠি দিয়েছে সরকার।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com