১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০২:৪৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০২:৪৫:২৭ অপরাহ্ন
গত ১৭ বছরে তথ্য কমিশনকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেছেন, সরকার কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়, তথ্য কমিশন কাজ করবে সব মানুষের জন্য। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন প্রধান তথ্য কমিশনার।

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেছেন নতুন প্রধান তথ্য কমিশনার বলেন, দেশের সব মানুষের জন্য তথ্য কমিশনের দরজা খোলা।

তথ্য কমিশন জনগণের বলে উল্লেখ করে তিনি আরও বলেন, কমিশন সরকার বা কোনো ব্যক্তি বিশেষের জন্য কাজ করবে না। তথ্য কমিশনের প্রথম কাজ হবে মানুষের তথ্যের অধিকার কতটা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করা।

এ সময় তথ্য কমিশনার মাহফুজুর রহমান বলেন, তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রবাহের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তথ্য কমিশন তথ্য প্রাপ্তির জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com