২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন
ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ১১০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের রাজধানী সানা এবং হোদেইদা, তায়েজ, আমরান, হাজ্জাহ, সাদা, আল-জাওফ, আল-দালি ও মারিব প্রদেশের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়েছে।

তিনি আরও দাবি করেন, হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন।

হুথিদের সামরিক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেড়ে ২ হাজার ৬৫২টিতে দাঁড়িয়েছে।

তবে এসব হামলা ও হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com