পাবনায় ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেফতার

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৩:৩৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৩:৩৮:১৮ অপরাহ্ন
পাবনার আমিনপুর থানার কাজিরহাট স্পিডবোট ঘাট এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ সোহেল রানা নামে এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল রানা আমিনপুর থানার ত্রিমোহনী গ্রামের আবু বক্করের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশে কর্মরত থাকা অবস্থায় ডোপ টেস্টে পজিটিভ আসায় তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।

পুলিশ জানায়, খবর পেয়ে আমিনপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল কাজিরহাট ঘাটে অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একইসাথে এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম-ঠিকানা প্রকাশ করেছেন।

ওসি আরও বলেন, তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসার সাথে জড়িতদের পরিচয় যাই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের সবাইকে গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com