গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১২:৫৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১২:৫৪:৩৮ অপরাহ্ন
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ‘গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে’ একই পরিবারের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ‘দগ্ধদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। গ্যাস লিকেজের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

দগ্ধ তিনজন হলেন লালচান (৬০), তানিশা (১৬) একং নাছিমা (৫০)।

তাদের সম্পর্কে চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, চাকরিজীবী লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে, তানিশার পুড়েছে ৮৬ শতাংশ আর নাছিমার শরিরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com