সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া

আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:২০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:২০:০৭ অপরাহ্ন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে তৃতীয় দফায় সড়ক অবরোধের ডাক দেয়। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা উজোবাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করতে থাকে।

সকাল ১১টার দিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারী ও সন্ত্রাসীরা বাধা দিলে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়।

অবরোধ ও গোলাগুলির ঘটনার কারণে সাজেকে ঘুরতে আসা অন্তত ৩ হাজার পর্যটক বর্তমানে আটকা পড়েছেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com