পরীমনির জন্মদিন মানেই একসময় ছিল চোখধাঁধানো আয়োজন, জমকালো সাজসজ্জা আর তারকাদের মিলনমেলা। তবে সময়ের সাথে বদলেছে উদযাপনের ধরন। এবার আভিজাত্যের চাকচিক্য ছাপিয়ে শরতের শিউলি ফুলের স্নিগ্ধতায় বিশেষ দিনটি রাঙালেন ঢালিউডের আলোচিত এই নায়িকা। জন্মদিনের আয়োজনের নামও রেখেছেন ‘শিউলিসন্ধ্যা’।
শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। এবারের আয়োজনে প্রাধান্য পেয়েছে শিউলি ফুলের প্রতি তার বিশেষ ভালোবাসা।
ফুলের শুভ্রতা আর শরতের মায়াবী আবহে সাজানো হয় অনুষ্ঠানস্থল। শিউলি ফুলের আদলে জন্মদিনের পোশাকেও সেই ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন অভিনেত্রী। তার এই আয়োজনের জন্য চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ভক্ত।
পরীমনি জানান, অক্টোবর মাস এলেই তার মনে প্রথমে ভেসে ওঠে শিউলি ফুলের কথা।
এই ফুলের প্রতি ভালো লাগা থেকেই জন্মদিনের আয়োজনের মূল ভাবনা হিসেবে শিউলিকে বেছে নেওয়া। তবে পরিকল্পনা অনুযায়ী পুরো আয়োজন সাজানো সহজ ছিল না।
শিউলি ফুল দিয়ে সাজসজ্জার চ্যালেঞ্জের কথা জানিয়ে পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব পরিকল্পনা সাজিয়েছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়েও বলেছিলাম আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দিতে।কিন্তু এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি তাজা রাখা অসম্ভব।’
জন্মদিনের জন্য শিউলি ফুল সংগ্রহ করতে গিয়ে বিশেষ এক অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী। তার এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠিয়েছিলেন। কিন্তু ফুলের স্বল্পস্থায়িত্বের কারণে সেগুলো দিয়ে পুরো অনুষ্ঠানস্থল সাজানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সংগ্রহ করা ফুলগুলো বিছিয়ে দেওয়া হয় অনুষ্ঠানস্থলের সিঁড়িতে।